দিনাজপুরের বীরগঞ্জে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেল ৫টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঝাড়বাড়ী মটরসের আয়োজনে ঘোড়া দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণদলের ৩ নং শতগ্রাম ইউনিয়নের আহ্বায়ক জসিম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আকাশ চৌধুরী, শতগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মকবুলার রহমান মানিক প্রমুখ।
সময়ের আলো/জোই