চট্টগ্রামে ফিরল হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট।বুধবার (৩ জুন) বিমান

2026-06-04T08:26:36+00:00
2026-06-04T08:26:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ফিরল হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:২৬ এএম   (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি
পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট।

বুধবার (৩ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে মোট ৩৭৮ জন হাজি জেদ্দা থেকে নিরাপদে চট্টগ্রামে এসে পৌঁছান।

ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর হাজিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক ও স্টেশন ম্যানেজারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ সফর শেষে দেশে ফেরা হাজিদের ইমিগ্রেশন ও লাগেজ প্রাপ্তিসহ সার্বিক প্রক্রিয়া যেন স্বাচ্ছন্দ্যময় ও দ্রুত হয়, সে জন্য বিমানবন্দরে বিশেষ ও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটের মাধ্যমে আরও ৮২৬ জনসহ মোট ৫ হাজার ৫৭৪ জন পুণ্যার্থী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের দেশে ফিরিয়ে আনতে আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে এই ফিরতি ফ্লাইটগুলো পরিচালিত হবে।

এএডি/


  বিষয়:   চট্টগ্রাম  হজযাত্রী  প্রথম  ফিরতি  ফ্লাইট  বিমানবন্দর  অভ্যর্থনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: