মিরপুরে আবারও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুর এলাকায় একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধা নুরুজাহান বেগমের মরদেহ উদ্ধারের রেশ না

2026-06-04T12:06:34+00:00
2026-06-04T12:06:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
মিরপুরে আবারও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:০৬ পিএম   (ভিজিট : ০)
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুর এলাকায় একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধা নুরুজাহান বেগমের মরদেহ উদ্ধারের রেশ না কাটতেই এবার একই এলাকায় আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাতের দিকে মিরপুর ৬ নম্বর এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি একাই ওই বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানিয়েছেন, ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে মিরপুরের ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।

পুলিশ আরও জানায়, সর্বশেষ ২৬ মে রাতে তার ভাতিজার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি।

এর মাত্র কয়েকদিন আগেই মিরপুরের একই এলাকায় আরেকটি অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে, যা নিয়ে এলাকাজুড়ে আলোচনা চলছিল। গত ৩১ মে উদ্ধার হওয়া বৃদ্ধা নুরুজাহান বেগমের মৃত্যুও একাকী জীবনের বাস্তবতাকে সামনে এনেছিল।

জানা যায়, ওই বৃদ্ধার সন্তানদের মধ্যে একজন যুগ্ম-সচিব, একজন বুয়েট শিক্ষক এবং আরেকজন কানাডায় অবস্থান করছেন। আর্থিকভাবে সচ্ছল পরিবার থাকা সত্ত্বেও মায়ের একাকী মৃত্যুর ঘটনায় তখনও নানা প্রশ্ন উঠেছিল।

এএডি/


  বিষয়:   মিরপুর  নারী  অর্ধগলিত  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: