জনসভায় অংশ নিতে চাঁদপুর যাবেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

জনসভায় অংশগ্রহণ করতে চাঁদপুর জেলার মতলব উত্তরে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীনপাটোয়ারী ও সারজিস আলম।শুক্রবার (৫ জুন) উপজেলার

2026-06-04T13:44:35+00:00
2026-06-04T13:44:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জনসভায় অংশ নিতে চাঁদপুর যাবেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ৯)
নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। ছবি : সংগৃহীত
জনসভায় অংশগ্রহণ করতে চাঁদপুর জেলার মতলব উত্তরে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম।

শুক্রবার (৫ জুন) উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জনসভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

এনসিপির মতলব উত্তর উপজেলার সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম বলেন, ‘শুক্রবার আমরা ইমাম ময়দান নূরীয়া মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় করবে। এ জনসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেবেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।’


জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সভাস্থলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা এবং আগত নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় আয়োজন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহ সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় নেতারা জানান, মতলব উত্তরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এতে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

আয়োজকদের প্রত্যাশা, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে। দলের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।

/মহু



  বিষয়:   জনসভা  চাঁদপুর  নাসিরুদ্দীন পাটোয়ারী  সারজিস আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: