ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজের পরদিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজের পরদিন মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ

2026-06-04T14:30:24+00:00
2026-06-04T14:30:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজের পরদিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ৮)
মো. মোকরামিন হাসান রাফি। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজের পরদিন মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বয়রা বাজারে অবস্থিত ব্রহ্মপুত্র নদের বয়রা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোকরামিন হাসান রাফি একই এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩ টার দিকে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাফি। একপর্যায়ে তারা সাঁতরে বেশি পানিতে চলে যায়। এ সময় দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাফি পানির স্রোতে তলিয়ে যায়। এমতাবস্থায় ফায়ারসার্ভিসে খবর দিলে সন্ধ্যা পর্যন্ত পানিতে নেমে খোঁজাখুঁজি করে ডুবুরি দল। কিন্তু তাতেও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আবারও ফায়ারসার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায় এবং মরদেহ উদ্ধার করে।

নিহত রাফির ফুফাতো ভাই এখলাছুর রহমান বলেন, ‘রাফি সাঁতার জানে। কিন্তু স্রোতের মধ্যে পড়ে শত চেষ্টা করেও তীরে উঠতে ব্যর্থ হয়।’

তিনি আরও জানান, বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ফলে, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’

/মহু



  বিষয়:   ব্রহ্মপুত্র  নিখোঁজ  মরদেহ  উদ্ধার  ময়মনসিংহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: