মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য

2026-06-04T14:54:27+00:00
2026-06-04T14:54:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৫ জুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ১০)
সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে আগামী ১৫ জুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন। নির্ধারিত সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় প্রসিকিউশনের আবেদনের পর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার সপ্তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা ছিল। তবে সংশ্লিষ্ট সাক্ষী উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল শুনানি মুলতবি করে ১৫ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
আরও পড়ুন

শুনানির দিন সকালে কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাক্ষ্যগ্রহণ না হওয়ায় কার্যক্রম শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় এখনও পলাতক রয়েছেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করেন একই ট্রাইব্যুনাল।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ঘটনাবলিকে কেন্দ্র করে দায়ের করা এই মামলাটি রাজনৈতিক ও আইনগত উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিচারিক কার্যক্রমের ওপর সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।

এএডি/


  বিষয়:   মানবতাবিরোধী  অপরাধ  জয়  পলক  মামলা  সাক্ষ্যগ্রহণ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: