মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

খেলা

১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে মোট ১০৪টি। বাংলাদেশের দর্শকদের জন্য এলো

2026-06-04T17:47:14+00:00
2026-06-04T17:52:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
মোবাইলে বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৫:৫২ পিএম  (ভিজিট : ৪)
ছবি : সংগৃহীত
১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে মোট ১০৪টি। বাংলাদেশের দর্শকদের জন্য এলো দারুণ সুখবর। বিশ্বকাপের সব ম্যাচই তারা দেখতে পারবে মোবাইল ফোনে। আর তাদের জন্য এই দেখার সুযোগ এনে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’।

দেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংক ২০২৬ বিশ্বকাপের ওটিটি স্ট্রিমিং স্বত্ব পেয়েছে। এর ফলে টফির মাধ্যমে বাংলাদেশের দর্শকেরা স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে ম্যাচ দেখতে পারবেন।

মোবাইলে খেলা দেখতে প্রথমে টফি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামাতে পারবেন। এরপর মোবাইল নম্বর দিয়ে লগইন করে বিশ্বকাপসংক্রান্ত প্যাকেজ বা সাবস্ক্রিপশন চালু করতে হবে। টফি অ্যাপের পাশাপাশি মাই বিএল সুপার থেকেও সাবস্ক্রিপশন প্যাকেজ পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষ।

যারা বড় পর্দায় দেখতে চান, তারা স্মার্ট টিভি বা ল্যাপটপেও টফি ব্যবহার করতে পারবেন। তবে মোবাইলে খেলা দেখার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হবে স্থিতিশীল ইন্টারনেট সংযোগ। বিশেষ করে বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ বাংলাদেশ সময় গভীর রাত বা ভোরে পড়তে পারে বলে আগে থেকেই ডাটা প্যাক, ওয়াই-ফাই সংযোগ ও অ্যাপ আপডেট করে রাখা ভালো।


এদিকে টিভি সম্প্রচার নিয়েও অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, বিটিভি, টি-স্পোর্টস ও স্টার নিউজের একটি কনসোর্টিয়াম বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নেওয়ার পথে।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল টফিতে দেড় কোটির বেশি দর্শক দেখেছিলেন বলে জানিয়েছে টফি কর্তৃপক্ষ। এবার ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪ হওয়ায় মোবাইল স্ট্রিমিংয়ের চাহিদা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

সময়ে আলো/আআ


  বিষয়:   মোবাইল  অ্যাপ  বিশ্বকাপ  খেলা  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: