জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫-এ আওতায় বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন আসমা শাহীন। তিনি নাটোরের জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নূর আখতার জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত চিটিতে বিষয়টি জানানো হয়।
এ অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, জেলার শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার কারণে এ স্বীকৃতি পেয়েছি।
এছাড়া তিনি নাটোরের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রশাসনের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
নাটোর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন ২০২৪ সালের ৩ নভেম্বর যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কাজ করে আসছেন।
সময়ের আলো/আআ