দিনদুপুরে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দিনদুপুরে এক রিকশাচালককে কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে চালক আবদুল নবী (৫০) গুরুতর আহত হয়েছেন।

2026-06-04T21:08:13+00:00
2026-06-04T21:08:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
দিনদুপুরে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনতাই
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ১০)
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দিনদুপুরে এক রিকশাচালককে কুপিয়ে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে চালক আবদুল নবী (৫০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল গ্রামের জলিল আম্বিয়া কলেজের কাছে এ ঘটনা ঘটে।

আহত আবদুল নবী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী মুন্সিপাড়া এলাকার নুরুল ইসলাম সওদাগরের বাড়ির মৃত আবদুর ছবুরের ছেলে। তাকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে আবদুল নবীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার সময় তার অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আহত রিকশাচালক আবদুল নবী বলেন, বোয়ালখালী উপজেলা সদর থেকে কধুরখীলের লালার দিঘির পাড়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তি তার ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। পরে কধুরখীলের খোকার দোকান এলাকা অতিক্রম করার পর পেছন থেকে ধারালো ধামা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সড়কের পাশে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, রিকশাচালককে কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ বা জিডি পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএন 


  বিষয়:   চট্টগ্রাম  বোয়ালখালী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: