৪২ বছরে ওয়ারফেজ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

৪১ পেরিয়ে আগামীকাল ৪২ বছরে পা দিচ্ছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। এ উপলক্ষে চলতি মাসে নতুন দুটি গান প্রকাশের

2026-06-05T05:43:49+00:00
2026-06-05T05:43:49+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আনন্দ সময়
৪২ বছরে ওয়ারফেজ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৪৩ এএম   (ভিজিট : ১৫)
দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। ছবি : সংগৃহীত
৪১ পেরিয়ে আগামীকাল ৪২ বছরে পা দিচ্ছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। এ উপলক্ষে চলতি মাসে নতুন দুটি গান প্রকাশের পাশাপাশি মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট জানিয়ে একক কনসার্ট করবে দলটি। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও ৬ জুন ঢাকায় একটি প্রাইভেট কনসার্টে পারফর্ম করবে ওয়ারফেজ। ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে সদস্যরা একসঙ্গে সময় কাটাবেন এবং ছোট পরিসরে উদযাপন করবেন।

জানা গেছে, চলতি মাসেই ১৯৯৬ সালে প্রকাশিত ‘জীবনধারা’ অ্যালবামের জনপ্রিয় গান ‘ক্রমশ’-এর নতুন সংস্করণ প্রকাশ করবে দলটি। এ ছাড়া একটি নতুন সিনেমার শিরোনাম সংগীতেও কণ্ঠ দিয়েছে ব্যান্ডটি, যা শিগগিরই প্রকাশের কথা রয়েছে।

এদিকে আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ওয়ারফেজের একক কনসার্ট ‘প্লেলিস্ট : ট্রিবিউট টু অরিজিনালস’। ব্র্যান্ডমিথের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি কিং অব পপ মাইকেল জ্যাকসনের ১০ থেকে ১২টি গান পরিবেশন করবে ওয়ারফেজ।


আয়োজকদের মতে, মাইকেল জ্যাকসনের গান এখনও বিশ্বজুড়ে সমান জনপ্রিয়। অন্যদিকে সম্প্রতি একুশে পদকে সম্মানিত হওয়া ওয়ারফেজও সময়ের অন্যতম আলোচিত ব্যান্ড। দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন।

কনসার্ট প্রসঙ্গে টিপু বলেন, এটি আমাদের জন্য ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। মাইকেল জ্যাকসনের গান পরিবেশনের পাশাপাশি নিজেদের জনপ্রিয় গানও থাকবে। কয়েকজন অতিথি শিল্পীকেও মঞ্চে দেখা যেতে পারে। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের টিকেট শিগগিরই অনলাইন প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ পাওয়া যাবে।

 বর্তমানে ওয়ারফেজ ব্যান্ডে কাজ করছেন- শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল), নাঈম হক রজার (বেজ), শামস (কিবোর্ড), সামির হাফিজ (লিড গিটার) এবং সৌমেন দাস (লিড গিটার)।


  বিষয়:   জনপ্রিয় রক ব্যান্ড  ওয়ারফেজ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: