মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক

2026-06-05T11:25:27+00:00
2026-06-05T11:25:27+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:২৫ এএম   (ভিজিট : ২২)
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাফি আল ফারুক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টা ১৮ মিনিটে তারা প্রথম আগুনের সংবাদ পান। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং ৯টা ২৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পূরবী মার্কেটের নিচতলায় এই আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী ধরনের দোকানে বা কীভাবে এই আগুন লেগেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, আগুন পুরোপুরি নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার বিস্তারিত কারণ ও সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানানো সম্ভব হবে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি ও পরিস্থিতি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন।


  বিষয়:   আগুন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: