আমুর পরিত্যক্ত বাসভবনে রাতে বসে মাদকের আসর

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

এক সময় যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদচারণায় মুখর ছিল পরিবেশ, সেই ভবনই এখন পরিণত হয়েছে মাদকসেবীদের

2026-06-05T12:47:08+00:00
2026-06-05T12:51:57+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
আমুর পরিত্যক্ত বাসভবনে রাতে বসে মাদকের আসর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ১২:৫১ পিএম  (ভিজিট : ২৩)
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর পরিত্যক্ত বাসভবন। ছবি : সময়ের আলো
এক সময় যেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদচারণায় মুখর ছিল পরিবেশ, সেই ভবনই এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। ঝালকাঠি পৌর শহরের রোনাস রোডে অবস্থিত সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর পরিত্যক্ত বাসভবন ঘিরে এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ৩য় দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় এই বাড়িতে।

স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই ভবনটির ভেতরে ও আশপাশে শুরু হয় নেশাখোরদের আনাগোনা। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বাড়িটির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে, জমছে ময়লার স্তূপ। ফলে এলাকাজুড়ে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকিও বাড়ছে।

প্রথমবার : ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঝালকাঠি পৌর শহরের রোনাস রোডে অবস্থিত আমির হোসেন আমুর তিনতলা এ বাসভবনটি। অভিযোগ রয়েছে, অগ্নিসংযোগের আগে ভবনের মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করে নেওয়া হয়। পরে আগুনে পুড়ে যায় ভবনের বেশিরভাগ অংশ।

৫০ গজের মধ্যে থাকা ফায়ার সার্ভিস কয়েক দফা প্রচেষ্টা চালিয়ে আগুন নেভাতে আসতে পারেনি। পার্শ্ববর্তী ভবনের আগুনে হাত থেকে রক্ষা পেতে সকলের অনুরোধে ফায়ার সার্ভিস কর্মীরা সন্ধ্যর পরই আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই দিন রাত ১২টার পরে স্থানীয়রা আবারও আগুনের শিখা দেখতে পাওয়ায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আমির হোসেন আমুর বাসা থেকে বিদেশি ডলারসহ ফ্রেশ নোট ও আংশিক পোড়া অবস্থায় ৫ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। এর দুই দিন পরে আবারও হামলা চালিয়ে আমির হোসেন আমুর বাসার দেয়াল ভেঙে, গ্রিল নিয়ে যায়। বৈষম্যবিরোধী বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে ফেলে বাড়ির প্রধান ফটক। দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থায় পরে ছিল প্রভাবশালী এ নেতার বাসভবন। দীর্ঘদিন এভাবে পরিত্যক্ত থাকায় দেয়ালের ফাঁকা দিয়ে ময়লা ফেলতে থাকে পার্শ্ববর্তী ফাঁকা। সন্ধ্যার পরে নেশাখোরদের আনাগোনা বাড়তে থাকে। সকলের অগোচরেই ভবনের পিছনেই চলে মাদক সেবন। এনিয়ে এলাকাবাসী


দ্বিতীয় দফা : ২৫ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে শহরের রোনালসে সড়কের বাসভবনে দ্বিতীয় দফায় ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে অবস্থিত ফিরোজা আমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। এ সময় পাশে থাকা ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নামফলকও তারা ভাঙচুর করে।

চলতি বছর ৪ মে দিবাগত রাতে টিন দিয়ে বাসবভনটি বেড়া দেয় অজ্ঞাতরা। এ ঘটনায় কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়।
তৃতীয় দফা : এর পরের দিন ৬ মে দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমির হোসেন আমুর বাসভবনের সামনের টিনের বেড়া অপসারণ করে ভাঙচুর করে। পরে অপসারিত টিনগুলো স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। প্রধান ফটক কেটে ফেলে রাখে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাড়ির এক পাশের দেয়ালে দিকে দেয় ‘শহরের ময়লা ফেলার স্থান’ অন্য পাশের দেয়ালে ‘শিশুদের খেলার স্থান’ সাইনবোর্ড সাঁটিয়ে দেয়। বাড়িটির মধ্যে এখন ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত হলেই এখানে মাদক সেবিদের বাড়ে আনাগোনা বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, পরবর্তী সময়ে ভবনটির দেয়াল, গ্রিল ও প্রধান ফটকও খুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন দেখভালের অভাবে এটি এখন প্রায় উন্মুক্ত স্থাপনায় পরিণত হয়েছে।

এ ব্যাপারে ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এমন একজন ব্যক্তির বাড়িতে কারা বেড়া দিয়েছে, আবার কারা এই বেড়া অপসারণ করেছে আমরা জানি না। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তাই এব্যপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এক সময়ের প্রভাবশালী রাজনৈতিক নেতার এই পরিত্যক্ত বাসভবন এখন স্থানীয়দের কাছে আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝালকাঠি  আমু  পরিত্যক্ত বাসভবন  মাদক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: