দিনাজপুরে বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঝড়োবৃষ্টির সময় বজ্রপাতে সদর

2026-06-05T12:30:47+00:00
2026-06-05T12:30:47+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
দিনাজপুরে বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ১৫)
সংগৃহীত ছবি
দিনাজপুরে বজ্রপাতে কৃষক ও গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঝড়োবৃষ্টির সময় বজ্রপাতে সদর উপজেলায় একজন কৃষক ও বিরল উপজেলায় একজন গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার মুরারীপুর উত্তরপাড়ার খতিবর রহমানের ছেলে মোশাররফ হোসেন (৫০) ও বিরল উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আজিজুল হকের সহধর্মিণী ফজিলা খাতুন (৩০)। আহত হয়েছেন নিহত কৃষকের স্ত্রী।

জানা গেছে, বিকেলে বজ্রপাতের সময় সদর উপজেলার মুরারীপুর উত্তরপাড়ার কৃষক মোশাররফ হোসেন মাঠে ধানের খড় রক্ষার কাজে বাড়ির বাইরে থাকায় বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী।


অপরদিকে, একই সময়ে বিরল উপজেলার বিশ্বনাথপুর গ্রামে গৃহবধূ ফজিলা খাতুনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

বিরলের ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   দিনাজপুর  বজ্রপাত  কৃষক  গৃহবধূ  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: