শেরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরে বজ্রপাতে মিজান মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে

2026-06-05T12:25:39+00:00
2026-06-05T12:25:39+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
শেরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৭)
মিজান মিয়া। ছবি : সংগৃহীত
শেরপুরে বজ্রপাতে মিজান মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিজান ওই গ্রামের কমল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যায় মিজান। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শেরপুর  ফুটবল খেলা  বজ্রপাত  যুবক নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: