মুন্সীগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে জাহেদ বেপারী (৫০) নামে এক

2026-11-05T13:40:23+00:00
2026-11-05T13:40:23+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১:৪০ পিএম 
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে জাহেদ বেপারী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদ বেপারী মাজারের ভক্ত ছিলেন। বুধবার রাতে নিজ বাড়ির পাশেই হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ মাজার শরিফের একটি কক্ষে অবস্থান করছিলেন তিনি। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কক্ষে প্রবেশ করে জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদ বেপারীকে গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   মুন্সীগঞ্জ  প্রতিপক্ষ  ধারালো অস্ত্র  আঘাত  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: