আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি

2026-11-05T12:47:11+00:00
2026-11-05T12:47:11+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম 
দিনাজপুর এনসিপি সভাপতি নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ছবি : সময়ের আলো
বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম এমপি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

 তিনি বলেছেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করছে এনসিপি।

তিনি অভিযোগ করেন, বিএনপি সারা দেশে দমন-পীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। একই সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও দলটি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


এর আগে দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম ও সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। এ ছাড়া জেলা এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   আইনশৃঙ্খলা পরিস্থিতি  নিয়ন্ত্রণ  সরকার  ব্যর্থ  নাহিদ ইসলাম  স্বরাষ্ট্রমন্ত্রী  পদত্যাগ দাবি  এনসিপি  সভাপতি  সারজিস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: