ঢাকের তালে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে বরণ করলেন মতুয়া সম্প্রদায়ের

বাগেরহাট সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকের বাদ্য ও বর্ণিল সাজে হাজির হন মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (৫

2026-11-05T12:37:20+00:00
2026-11-05T12:37:20+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকের তালে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে বরণ করলেন মতুয়া সম্প্রদায়ের
বাগেরহাট সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম 
প্রধানমন্ত্রীকে বরণ করলেন মতুয়া সম্প্রদায়। ছবি : সংগৃহীত
বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকের বাদ্য ও বর্ণিল সাজে হাজির হন মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঢাকের বাজনা, আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিয়েছেন মতুয়া সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রীকে একনজর দেখা, শুভেচ্ছা জানানো এবং সম্মান প্রকাশ করতে নানা সাজে অনুষ্ঠানে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা।

প্রধানমন্ত্রীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোল্লা থানা ও মাদারতলী এলাকা থেকে অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নামে। মতুয়া ও হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। ঢাকের বাদ্য আর মানুষের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে আসা নারী-পুরুষদের অনেকেই জানান, এর আগে তাদের সরাসরি কোনো প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ হয়নি। এবার কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। তাকে শুভেচ্ছা জানাতে এবং নিজেদের অনুভূতি প্রকাশ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।


এ সময় মতুয়া সম্প্রদায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জানান। পাশাপাশি তার আশীর্বাদ ও শুভকামনাও কামনা করেন।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঢাকের বাদ্য এবং বর্ণিল আয়োজন ঘিরে বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সময়েরে আলো/জোই
  বিষয়:   বাগেরহাট  প্রধানমন্ত্রী তারেক রহমান  মতুয়া সম্প্রদায়  ঢাকের বাজনা  প্রধানমন্ত্রীর সফর  বরণ অনুষ্ঠান  বাগেরহাটের জনসমাগম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: