শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে : মীর হেলাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি শিক্ষার্থীদের মানবিক, সামাজিক, নৈতিক ও পুঁথিগত

2026-11-05T11:19:48+00:00
2026-11-05T11:20:13+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে : মীর হেলাল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম  আপডেট: ০৫.১১.২০২৬ ১১:২০ এএম
মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি : সময়ের আলো
ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি শিক্ষার্থীদের মানবিক, সামাজিক, নৈতিক ও পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) হাটহাজারীর উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন এবং এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তবে এসব বিনিয়োগের সুফল নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের নিতে হবে। শুধু ভবন নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না। শিক্ষার্থীদের মানবিকতা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় সমান গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের অভিন্ন লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের সুশিক্ষিত, মানবিক ও দূরদর্শী নাগরিক হিসেবে গড়ে তোলা। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ আব্দুল আল মুমিন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত হচ্ছে।

তিনি বলেন, প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের আন্তরিক সহযোগিতা ও উন্নয়নমূলক উদ্যোগ মির্জাপুরসহ হাটহাজারীর শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোর অগ্রগতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। নতুন অ্যাকাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও সুন্দর ও আধুনিক পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।


বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল আল মুমিন বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

সহকারী প্রধান শিক্ষক মো. আক্কাস উদ্দিন ও জাহেদুল আলম মাস্টারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা সমিতি স্কুল ও কলেজের অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরী, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, চারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক শেখ আহমেদ, বিদ্যালয়ের সদস্য লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, দাতা সদস্য সৈয়দ জাফর আলম ও আবুল কালাম মানিক, প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক এএনএম নাছির উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. ইসমাঈল, সুলতানুল আলম চৌধুরী, রহমত উল্লাহ প্রমুখ।

সবশেষে সাবেক মন্ত্রী অসুস্থ মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুস্থতার জন্য দোয়া করা হয়। 

সময়ের আলো/জোই
  বিষয়:   শিক্ষার্থী  মানবিক  নৈতিক শিক্ষা  প্রতিমন্ত্রী  মীর হেলাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: