আহত শ্রমিককে দেখতে হাসপাতালে সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী

গোলাম রব্বানী, হিলি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুরে ট্রাকের ডালার আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হিলি স্থলবন্দরের পানামা পোর্টের শ্রমিক মোকলেসুর রহমান (৫০)।

2026-11-05T10:00:03+00:00
2026-11-05T10:00:03+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
আহত শ্রমিককে দেখতে হাসপাতালে সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী
গোলাম রব্বানী, হিলি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম 
সাবেক মেয়র মো. সাখাওয়াত হোসেন শিল্পী। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুরে ট্রাকের ডালার আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হিলি স্থলবন্দরের পানামা পোর্টের শ্রমিক মোকলেসুর রহমান (৫০)। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার দুইবারের সাবেক মেয়র মো. সাখাওয়াত হোসেন শিল্পী।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মোকলেসুর রহমানের হাসপাতালে ভর্তির খবর পেয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সাবেক মেয়র। এ সময় হাসপাতালের দ্বিতীয় তলার তিন নম্বর কেবিনে ভর্তি ওই শ্রমিকের সঙ্গে দেখা করেন তিনি। তার চিকিৎসার খোঁজখবর নেন, সাহস দেন এবং কুশল বিনিময় করেন।

হাসপাতালের ভর্তি রেজিস্টার অনুযায়ী, আহত মোকলেসুর রহমান হাকিমপুর পৌরসভার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মজনু শেখের ছেলে।

পানামা পোর্টের শ্রমিক হাবিল জানান, প্রতিদিনের মতো বুধবারও তারা বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য খালাসের কাজ করছিলেন। সন্ধ্যায় কাজ শেষে বাংলা ট্রাকের নম্বর দেখতে যান মোকলেসুর রহমান। এ সময় হঠাৎ ট্রাকের ডালা খুলে তার মাথায় সজোরে আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করায় কিছুটা রক্ষা পেয়েছেন বলেও জানান হাবিল।


এদিকে হাসপাতালে অবস্থানকালে সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী অন্য রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী সর্দার, ওলামা দলের সভাপতি মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় শ্রমিক নেতারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   আহত  শ্রমিক  হাসপাতাল  সাবেক মেয়র  সাখাওয়াত হোসেন  শিল্পী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: