শিক্ষকশূন্য ঢালার চর স্কুল অ্যান্ড কলেজ, এইচএসসিতে পাস করেনি কেউ

সুজানগর -সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

শিক্ষক সংকটের এক চরম নজির সৃষ্টি হয়েছে পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। কলেজ শাখায় কোনো শিক্ষক না

2026-11-05T08:52:27+00:00
2026-11-05T08:52:27+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিক্ষকশূন্য ঢালার চর স্কুল অ্যান্ড কলেজ, এইচএসসিতে পাস করেনি কেউ
সুজানগর -সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৫২ এএম 
ঢালার চর স্কুল অ্যান্ড কলেজ। ছবি : সময়ের আলো
শিক্ষক সংকটের এক চরম নজির সৃষ্টি হয়েছে পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। কলেজ শাখায় কোনো শিক্ষক না থাকায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া দুই পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। শতভাগ ফেলের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। 

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে সফলতার সঙ্গে পরিচালিত হলেও পরবর্তী সময়ে এর কলেজ শাখা চালু করা হয়। তবে কলেজ শাখার জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ বা পদায়ন না করায় দীর্ঘদিন ধরেই এখানে কোনো পাঠদান হচ্ছিল না। শিক্ষক না থাকার পরও চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু কোনো ক্লাস বা প্রাতিষ্ঠানিক গাইডলাইন না পাওয়ায় পরীক্ষার ফলাফলে তার চরম বিপর্যয় ঘটে; দুই শিক্ষার্থীর কেউই কৃতকার্য হতে পারেনি।

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুর রশীদ সর্দার বলেন, আমাদের কলেজ শাখায় কোনো শিক্ষক নেই। শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান সম্ভব হয়নি। শিক্ষাবিহীন অবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ায় এই দুঃখজনক ফলাফল এসেছে। আমরা দ্রুত শিক্ষক সংকট নিরসন করে শিক্ষা কার্যক্রম চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষক ছাড়া একটি কলেজ শাখা কীভাবে চলে এবং কীভাবে শিক্ষার্থীরা পরীক্ষার ফরম পূরণ করে—তা তাদের বোধগম্য নয়। এই উদাসীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। দ্রুত এই কলেজে শিক্ষক নিয়োগ দিয়ে গ্রামীণ অঞ্চলের এই শিক্ষাপ্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিক্ষকশূন্য  ঢালার চর স্কুল অ্যান্ড কলেজ  এইচএসসি  পাস করেনি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: