শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে কাচা ধান কেটে নষ্ট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমি থেকে প্রায় আধা বিঘার অপরিপক্ব ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে মফিজ উদ্দিন (৪২) নামে

2026-11-04T23:53:54+00:00
2026-11-04T23:53:54+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে কাচা ধান কেটে নষ্ট
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে জমি থেকে প্রায় আধা বিঘার অপরিপক্ব ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে মফিজ উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে ৭০ বছর বয়সি এক বৃদ্ধকে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভুক্তভোগী মো. আব্দুল মোতালিব।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী (মুদিবাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মফিজ উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।


ভুক্তভোগী আব্দুল মোতালিবের অভিযোগ, অভিযুক্ত মফিজ উদ্দিন তার মেয়ে আসমা আক্তারের সাবেক স্বামী। প্রায় তিন বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে মফিজ উদ্দিন তাদের গৃহপালিত গরু-ছাগল নিয়ে যাওয়া এবং খড়ের পালায় আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   শ্রীপুর  পূর্বশত্রুতা  কাচা ধান  কেটে নষ্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: