প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম
কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীতকক্সবাজারের টেকনাফে বন থেকে লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে পানির গর্তে পড়ে যায় দুটি বন্যহাতি। পরে বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে টেকনাফ রেঞ্জের মধ্য হ্নীলা বিটের আওতাধীন কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যং কম্বনিয়াপাড়ার সংলগ্ন বন থেকে খাদ্যের সন্ধানে দুটি বন্যহাতি লোকালয়ে চলে আসে। একপর্যায়ে হাতি দুটি সেখানে থাকা একটি বড় পানির গর্তে পড়ে যায়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে হাতি দুটিকে উদ্ধার করে বনে ফিরিয়ে দেন।
টেকনাফ রেঞ্জ মধ্য হ্নীলা বিট অফিসার ফরেস্টার মো. হোসেন জানান, মধ্যহ্নীলা বিটের আওতায় এলাকার একটি বড় পানির গর্তে পড়ে যাওয়া দুটি বন্যহাতি। ইআরটি সদস্যসহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাতি দুটিকে আবারও বনে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন