কেরানীগঞ্জে একদিনে তিন মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে পৃথক তিনটি স্থান থেকে এক দিনে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কারখানার শ্রমিক। বাকি দুজনের

2026-11-04T22:13:26+00:00
2026-11-04T22:13:26+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
কেরানীগঞ্জে একদিনে তিন মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম 
দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে পৃথক তিনটি স্থান থেকে এক দিনে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কারখানার শ্রমিক। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বুধবার (৪ নভেম্বর) সকালে ও দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে মানিক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আমিরাবাগ এলাকার একটি সিলভার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেলে কাজে যাওয়ার পর রাত ৩টার দিকে কারখানা থেকে ফোন করে জানানো হয়, মানিক অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে স্বজনরা দ্রুত কারখানায় গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি হয় পরিবারের সদস্যদের। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।


অন্যদিকে, বুধবার দুপুরে আটিবাজার খালের পুরোনো রায়েরচর এলাকা এবং বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও দুই যুবকের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। তাদের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

নৌপুলিশ সূত্র জানায়, পোস্তগোলা শ্মশানঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া যুবকের পরনে লাল রঙের শর্ট প্যান্ট ছিল। অন্যদিকে, আটিবাজার খাল থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহ ছিল বিবস্ত্র অবস্থায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় কেরানীগঞ্জ দক্ষিণ ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক মামলা হয়েছে। তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং তাদের পরিচয় শনাক্তে তদন্ত করছে পুলিশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   কেরানীগঞ্জ  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: