উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেফতার ১১

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক রোহিঙ্গাসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা

2026-11-04T21:07:03+00:00
2026-11-04T21:07:03+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গাসহ গ্রেফতার ১১
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম 
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আইয়ুব। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় পুলিশের অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক রোহিঙ্গাসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গভীর রাতে রাস্তায় ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করে পরে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টায় উখিয়া থানা-পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলায় চারজন, জিআর পরোয়ানায় দুজন এবং জিআর সাজা পরোয়ানায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনকে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন, মোহাম্মদ আইয়ুব (৩৪)। তিনি উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ (৩৪) নামের আরেক ব্যক্তিকেও কক্সবাজারের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গভীর রাতে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি আটজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   কক্সবাজার  উখিয়ায়  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  রোহিঙ্গা  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: