৩ মাসে উখিয়ায় ৬০৪ জন আটক-গ্রেফতার, আগ্নেয়াস্ত্রসহ মাদক জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়াতেগত তিন মাসে বিভিন্ন অভিযানে ৬০৪ জনকে গ্রেফতার ও আটক করেছে থানা-পুলিশ।এ সময় ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস

2026-11-02T21:31:28+00:00
2026-11-02T21:31:28+00:00
 
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সারাদেশ
৩ মাসে উখিয়ায় ৬০৪ জন আটক-গ্রেফতার, আগ্নেয়াস্ত্রসহ মাদক জব্দ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়াতে গত তিন মাসে বিভিন্ন অভিযানে ৬০৪ জনকে গ্রেফতার ও আটক করেছে থানা-পুলিশ। এ সময় ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক, আগ্নেয়াস্ত্র ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণ মামলার ১৭ ভিকটিম এবং নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধে ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদক কারবারি ৬১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২ জন, ১৫১ ধারায় ১২ জন এবং দণ্ডবিধির ২৯০ ধারায় ২ জন রয়েছেন। এ ছাড়া নিয়মিত মামলায় ১৮৯ জন এবং গ্রেফতারি পরোয়ানা মূলে ২৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ৩২ জনকে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে চিহ্নিত ৬৭ জনকে আটক করা হয়েছে।

অপহরণ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের ক্ষেত্রেও পুলিশের কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। তিন মাসে শিশু অপহরণের ১০টি মামলায় ১১ জন এবং ব্যক্তি অপহরণের চারটি মামলায় ৬ জনসহ মোট ১৪টি মামলায় ১৭ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজসংক্রান্ত জিডির ভিত্তিতে আরও ৪৬ জনকে উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস ইয়াবা, ১১৮ দশমিক ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৪টি টমটম, একটি সিএনজি ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অস্ত্র উদ্ধারের তালিকায় রয়েছে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি ছোরা। চোরাচালানবিরোধী অভিযানে ৫৪ বস্তা সার ও ২ হাজার পিস ইনজেকশন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অভিযানে ১৭টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

এদিকে, তিন মাসে উখিয়া থানায় ২৬৩টি জিআর মামলা রুজু হয়েছে। এর বিপরীতে নিষ্পত্তি করা হয়েছে ২৫৭টি মামলা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে উখিয়া থানা-পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  অভিযান  গ্রেফতার  আটক  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: