প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ১:৫২ পিএম
সংগৃহীত ছবি ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে মোট আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
সময়ের আল/এসকে/টিকে