কলাপাড়ায় মাছের ঘেরে বৃদ্ধের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ধারণা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২৫

2026-10-26T13:29:49+00:00
2026-10-26T13:29:49+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় মাছের ঘেরে বৃদ্ধের মরদেহ উদ্ধার, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ধারণা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:২৯ পিএম 
সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ঘেরে পানি সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

নিহত নুর ইসলাম নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি করে বসবাস করতেন। তার জন্মস্থান কলাপাড়া পৌরশহরে। তার বাবার নাম মো. হযরত আলী।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের সবজিখেতে থাকা মাছের ঘেরে পানি সেচ দিতে যান নুর ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ডুবে যান বলে ধারণা করা হচ্ছে।

রাত গভীর হলেও নুর ইসলাম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তাঁর স্ত্রী নুরবানু (৪৫) সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে তিনি স্বজনদের খবর দেন।


স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে ঘেরের পানিতে তল্লাশি চালান। এ সময় পানির মধ্যে নুর ইসলামের শরীর তাদের পায়ে লাগলে তারা ভয়ে পানি থেকে উঠে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ সেখানে গিয়ে আইনগত অনুমতি দিলে ফায়ার সার্ভিসের কর্মী মেহেদী ও হাসান ঘেরের গভীর তলদেশ থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করেন। নুর ইসলাম তিন ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের কারও অভিযোগ না থাকায় মরদেহটি ঘটনাস্থল থেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  কলাপাড়া  মাছের ঘের  বৃদ্ধ  মরদেহ উদ্ধার  বিদ্যুৎস্পৃষ্ট  মৃত্যুর ধারণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: