প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:১৭ পিএম
কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ছবি : সময়ের আলোপটুয়াখালীতে ইমরান পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মো.কালাম (৪২), সজীব (২৬), রাবেয়া (২৩), নিজাম (৪০), বেল্লাল (২৯), আকাশ (২৬), নাজমুল (২১), ইসমাইল (২৮), মোসা. সালমা বেগম (৩২), নাজমুল (২৩), তাসফী (৩৫), সাকুর (৩২), এনামুল (৩৩), সোবাহান (৪০), ইমরান (২৪), এনায়েত (৪০), কাওসার (২১), ও নাসিমা (২২)।
আহতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা ।
ঘটনার পরপরই চালকসহ তার সহযোগিরা পালিয়ে গেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, এরা কুয়াকাটায় বিচ কার্নিভাল উপভোগের জন্য কুয়াকাটায় আসতেছিল।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.সাইফুল ইসলাম জানান, আহতদের প্রত্যেকের ইনজুরি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সময়ের আলো/এনএন