বিষপানে জুলাইযোদ্ধার আত্মহত্যা!

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

জুলাই আন্দোলনে গুলিতে আহত জুলাইযোদ্ধা এনসিপি নেতা তানভীরুল ইসলামের (২৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বিষপানের পর অসুস্থ

2026-10-22T19:53:40+00:00
2026-10-22T19:54:38+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিষপানে জুলাইযোদ্ধার আত্মহত্যা!
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৭:৫৪ পিএম
তানভীরুল ইসলাম। ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনে গুলিতে আহত জুলাইযোদ্ধা এনসিপি নেতা তানভীরুল ইসলামের (২৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বিষপানের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর বিষয়টি জানাজানি হয় বুধবার রাতে। 

তানভীরুল ইসলাম এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তিনি বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

চমেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানভীরুল। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। একদিন পর বুধবার (২১ অক্টোবর) রাতে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হয়।

এনসিপির চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আরিফ মইনুদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিলেন তানভীরুল। এসময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। তার কোমরের এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধাও ছিলেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ময়নাতদন্ত শেষে তানভীরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   জুলাই  আন্দোলন  আহত  জুলাইযোদ্ধা  এনসিপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: