শ্রীপুরে বন্ধ ঘর থেকে টাইলস মিস্ত্রির মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের একটি বন্ধ ঘর থেকে আশিক শেখ (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর সাড়ে

2026-10-22T19:04:29+00:00
2026-10-22T19:04:29+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে বন্ধ ঘর থেকে টাইলস মিস্ত্রির মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:০৪ পিএম 
উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের একটি বন্ধ ঘর থেকে আশিক শেখ (২৬) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত যুবক ময়মনসিংহের ভালুকা উপজেলার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে স্থানীয় ফজলুল হকের বাড়িতে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করত।

বাড়ির মালিকের ফজলুল হক বলেন, বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। বৃহস্পতিবার দুপুরের দিকে বাসায় ফিরে দেখি ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে তারা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

নিহতের বাবা আব্দুল কাদির জানান, তার ছেলে বিবাহিত। তার রাফিদ (৬) নামে এক ছেলে আছে। সে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে কাজ করত। কয়েকদিন আগে তার স্ত্রী ঝগড়া করে সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়। গত ৫ দিন আগে তার ছেলের সাথে সর্বশেষ মুঠোফোনে কথা হয়েছিল। এরপর আজ জানতে পারলেন তার ছেলের মৃত্যুর খবর।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, বন্ধ ঘর থেকে দরজা ভেঙে নিহতের যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শ্রীপুর  টাইলস মিস্ত্রি  মরদেহ উদ্ধার  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: