যশোর-মাগুরা মহাসড়কে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

যশোর-মাগুরা মহাসড়কের সীমাখালী ব্রিজের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে

2026-10-22T18:32:31+00:00
2026-10-22T18:32:31+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
যশোর-মাগুরা মহাসড়কে ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম 
চিত্রা নদীর ওপর নির্মিত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
যশোর-মাগুরা মহাসড়কের সীমাখালী ব্রিজের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা নদীর ওপর নির্মিত ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর চুয়াডাঙ্গা-ট-১১-০৮৫০। ট্রাকটি গাজীপুর থেকে নারিশ পোল্ট্রি ফিড নিয়ে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের উদ্দেশে রওনা হয়। পথে সীমাখালী ব্রিজের ওপর পৌঁছালে ট্রাকটি আইল্যান্ডে ধাক্কা লেগে সড়কের ওপর উল্টে পড়ে।

এতে ব্রিজের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাগুরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরানো এবং মালামাল অপসারণের উদ্যোগ নেয়। তবে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ থাকলেও অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকাল ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাকে থাকা মালামাল অপসারণ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি সরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সীমাখালী ব্রিজে স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে ব্রিজের নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

সময়ের আলো/এনএন

  বিষয়:   যশোর-মাগুরা মহাসড়ক  চলাচল ব্যাহত  শালিখা  মাগুরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: