বোরকা পরে হামলা চালাতে নিয়ে হামলাকারী যুবক নিহত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে তাইজুল সরদার (২২) নামে হামলাকারী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত

2026-10-22T18:02:40+00:00
2026-10-22T18:02:40+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোরকা পরে হামলা চালাতে নিয়ে হামলাকারী যুবক নিহত
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম 
আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে হামলা চালাতে গিয়ে তাইজুল সরদার (২২) নামে হামলাকারী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত তাইজুল সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার মৃত রুস্তম আলী সরদারের ছেলে। তাইজুল হত্যাসহ একাধিক মামলার আসামি বলেও জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকযোগে বোরকা পরে ককটেল ফাটিয়ে জহির ও মহসিন নামে দুইভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়। আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে গুরুতর আহত দুইভাইকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

নিহত তাইজুলের চাচা সোবাহান সরদার বলেন, সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশেই ১০-২০ জন লোকজন আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে। মিলন ও তার লোকজনের ফাঁসি চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অথবা পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে নেয়া হবে আইনি ব্যবস্থা। নিহত তাইজুল সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে এ ব্যাপারে জানতে অভিযুক্ত হাফিজুর রহমান মিলন সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

সময়ের আলো/এনএন
  বিষয়:   কালকিনি  মাদারীপুর  বোরকা পরে হামলা  হামলাকারী যুবক নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: