প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত যে পোস্ট করা হয়েছিল, তার পেছনে বিরোধী দলগুলোর ইন্ধন

2026-10-22T16:31:51+00:00
2026-10-22T16:31:51+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৩১ পিএম 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত যে পোস্ট করা হয়েছিল, তার পেছনে বিরোধী দলগুলোর ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার মতে, বিরোধীদলের বিতর্কিত অবস্থান ও প্ররোচনার কারণেই ওই যুবক এমন ঔদ্ধত্য দেখানোর সাহস পেয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইলে এক অনুষ্ঠানে রাশেদ খাঁন এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, রাজশাহী সফর কালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পেছনে বিরোধীদলের উসকানি আছে কিনা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উস্কানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, ৯৬ ও ৮৬ তে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

এসময় তিনি জামায়াত আমিরের সমালোচনা করে বলেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারে, কিন্তু জামায়াতের আমির একের পর রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন, মিথ্যা কথা বলেছেন। জামাতে যোগ দেয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন? 

তিনি জানান, আওয়ামী লীগ ও জামায়াতের এই অশুভ আঁতাত রুখে দিতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে রয়েছে।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের প্রিন্সিপাল মশিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   প্রধানমন্ত্রী  জীবন  হুমকি  বিরোধী দল  উসকানি  রাশেদ খাঁন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: