বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে

2026-10-22T15:20:32+00:00
2026-10-22T15:20:32+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:২০ পিএম 
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান (৫৫), পৌর যুবলীগ নেতা মো. হোসেন (২৪) এবং পোপাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার শাকপুরা এলাকায় আরকান সড়কে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসানের নেতৃত্বে একটি মিছিল হয়। মিছিলে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতাদের ছবিসংবলিত ব্যানার ব্যবহার করা হয়। এ ঘটনায় বোয়ালখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আব্দুস সোবহান ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা আরেকটি মামলার আসামি। ওই মামলায় ২০২৫ সালের ৭ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বোয়ালখালী  সন্ত্রাসবিরোধী মামলা  গ্রেফতার  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: