সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

খুলনা ব্যুরো

সারাদেশ

হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার

2026-10-22T13:07:39+00:00
2026-10-22T13:13:01+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:০৭ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ১:১৩ পিএম
বৃহস্পতিবার সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী হেলিপ্যাডে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। এরপর সকাল ৯টায় বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সুন্দরবনের পথে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে আকাশ থেকে সুন্দরবন ও হিরণ পয়েন্টের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

দাকোপের নলিয়ানে পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এরপর নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে জলপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে তার বাংলাদেশ নৌবাহিনীর মোংলা জেটিতে পৌঁছানোর কথা রয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় মোংলায় মধ্যাহ্নবিরতি ও বিশ্রামের কর্মসূচি রয়েছে। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত গুরুত্বপূর্ণ একটি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সভা শেষে দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শনের কথা রয়েছে তার। সেখান থেকে বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন এবং বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটির কার্যক্রম ও প্রস্তুতি পরিদর্শন করবেন। সার দিনের বিভিন্ন কর্মসূচি শেষে বিকেলেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সুন্দরবন, দাকোপ ও মোংলা বন্দর এলাকায় গড়ে তোলা হয়েছে তিন স্তরের কঠোর নিরাপত্তাবলয়। সর্বশেষ বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   হেলিকপ্টার  সুন্দরবন  মংলা  পরিদর্শন  প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: