শ্রীপুরে আগুন পুড়ল মসজিদ, ঝুট গুদামসহ দোকানপাট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদামসহ ভাঙারি দোকান। বুধবার (২১ অক্টোবর) দিবাগত

2026-10-22T10:32:46+00:00
2026-10-22T10:32:46+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে আগুন পুড়ল মসজিদ, ঝুট গুদামসহ দোকানপাট
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৩২ এএম 
শ্রীপুরে আগুন পুড়ল মসজিদ, ঝুট গুদামসহ দোকানপাট। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদামসহ ভাঙারি দোকান। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নং সিএন্ডবি বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ঝুট ও তুলাম গুদাম, সেনেটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙারির দোকান ও একটি মসজিদ আগুন পুড়ে যায়। 


প্রাথমিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

সময়ের আলো/জোই
  বিষয়:   শ্রীপুর  আগুন  মসজিদ  ঝুট গুদাম  দোকানপাট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: