সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটি সংবাদদাতা

সারাদেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার

2026-10-22T12:55:29+00:00
2026-10-22T12:57:13+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি
রাঙামাটি সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৫৫ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ১২:৫৭ পিএম
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলার সময় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশন বুধবার বিকেলে যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ঘোষণা দেয়।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন।

সকাল ১১টার দিকে সাজেকে আটকে থাকা পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে সড়কের ব্যারিকেড সরানোর উদ্যোগ নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 


এ সময় আন্দোলনকারীদের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। 

এদিকে অবরোধ ও সংঘর্ষের কারণে সাজেকে বেড়াতে যাওয়া অন্তত তিন হাজার পর্যটক আটকা পড়েছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   সাজেক  আইনশৃঙ্খলা বাহিনী  অবরোধকারী  গোলাগুলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: