প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:২৭ পিএম
বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও ছেলের জানাজা। ছবি : সময়ের আলোমায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মারা গেলেন বড় ছেলে। বুধবার (২১ অক্টোবর) রাতে দিনাজপুরের ফুলবাড়ীতে এ ঘটনা ঘটে। মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে একই মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পাশাপাশি দাফন করা হয়।
মারা যাওয়া মা ছেলে হলেন ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক সৈয়দ আবুল মাহমুদ (চাঁদ)-এর স্ত্রী সৈয়দা মাজেদা খাতুন (৭৫) এবং তাঁর বড় ছেলে সৈয়দ মেজবাউর রশীদ সুমন (৫৫)।
পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারোকোনা গ্রামে নিজ বাসভবনে মারা যান সৈয়দ আবুল মাহমুদ (চাঁদ)-এর স্ত্রী সৈয়দা মাজেদা খাতুনের। মৃত্যুর পর শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েন ছেলে সৈয়দ মেজবাউর রশীদ সুমন। রাত ১১টার দিকে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের দাফন করা হয়।
এদিকে মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বারোকোনা এলাকাসহ ফুলবাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সময়ের আলো/জোই