রমেক হাসপাতালে শর্টসার্কিট থেকে আগুন, ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর স্বাভাবিক সেবা

রংপুর ব্যুরো

সারাদেশ

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগার পর দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর স্বাভাবিক হয়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের

2026-10-22T15:43:50+00:00
2026-10-22T15:43:50+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
রমেক হাসপাতালে শর্টসার্কিট থেকে আগুন, ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর স্বাভাবিক সেবা
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৪৩ পিএম 
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগার পর দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎহীন থাকার পর স্বাভাবিক হয়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ। আকস্মিক এই অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটে চরম আতঙ্ক ও ভোগান্তির মুখে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা ও তাদের স্বজনরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কর্তব্যরত নার্সরা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে গিয়ে পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আকস্মিক এই ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীরা ছোটাছুটি শুরু করেন।


টানা ছয় ঘণ্টা মেরামতের কাজ শেষে দুপুর ১২টার দিকে ওয়ার্ডগুলোতে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হয়। বিদ্যুৎ আসায় আইসিইউ, ডায়ালাইসিস ও জরুরি বিভাগসহ হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা পুরোপুরি স্বাভাবিক হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার কাজ চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা জানান, শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগও দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   রমেক হাসপাতাল  শর্টসার্কিট  আগুন  বিদ্যুৎহীন  স্বাভাবিক সেবা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: