মানিকগঞ্জে বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও

2026-10-22T15:44:06+00:00
2026-10-22T16:03:53+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার সকালে বরঙ্গাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় সেলফি পরিবহনের বাসটি স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেন। মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

নিহত ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের শাহীন মিয়ার ছেলে ইয়াছিন আরাফাত (২২) এবং একই গ্রামের মোজাহার মিয়ার ছেলে ইজিবাইকচালক বাবুল মিয়া (৩০)। এ ঘটনায় নিহত ইয়াছিনের বাবা শাহীন মিয়া (৪৫) এবং মা রোজিনা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বরঙ্গাইর হাইওয়ে ও শিবালয় থানার পুলিশ এবং স্থানীয় সূত্রগুলো জানায়, সকালে পাটুরিয়া থেকে ছেড়ে আসে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বরঙ্গাইল হাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে ওঠার পর যাত্রীবাহী ইজিবাইকটিকে পেছন থেকে চাপা দেয় সেলফি পরিবহনের বাসটি। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আরাফাত এবং হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকের চালক বাবুল মারা যান। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বরঙ্গাইল হাইওয়ে ও শিবালয় থানার পুলিশ আহত শাহীন ও তাঁর স্ত্রী রোজিনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।   

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সেলফি পরিবহনের বাস দুর্ঘটনার কারণে এই পরিবহনের বাস চলাচল বন্ধে এর আগেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর পর ওই পরিবহনের বাস চলাচল বন্ধে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলে তাঁদেরকে সরিয়ে দেওয়া হয়। এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মানিকগঞ্জ  বাসচাপা  ইজিবাইকের দুই যাত্রী নিহত  দুই ঘণ্টা যান চলাচল বন্ধ  শিবালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: