ফেনীতে ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে শহরতলীর কালিপাল এলাকায় ঝটিকা

2026-10-22T18:51:03+00:00
2026-10-22T18:51:03+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফেনীতে ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম 
বৃহস্পতিবার ভোরে ঝটিকা মিছিল বের করে ফেনী সদর উপজেলা ছাত্রলীগ। ছবি : সংগৃহীত
ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে শহরতলীর কালিপাল এলাকায় ঝটিকা মিছিলের পর পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার মুক্তির দাবিতে ফেনী-লালপোল সড়কের কালিপাল এলাকায় বৃহস্পতিবার ভোরে ঝটিকা মিছিল বের করে ফেনী সদর উপজেলা ছাত্রলীগ। এসময় মিছিলে শেখ হাসিনার মুক্তি দাবির পাশাপাশি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরপূর্বক গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ।

সময়ের আলো/এনএন
  বিষয়:   ফেনী  ছাত্রলীগ  নেতাকর্মী গ্রেফতার  সন্ত্রাসবিরোধী মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: