গ্রাম পুলিশের কাজে গতি আনতে বদলগাছীতে বাইসাইকেল বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) কাজের গতি বৃদ্ধি ও দায়িত্ব পালনে গতিশীলতা আনতে ৬৪ জনের মাঝে বাইসাইকেল বিতরণ

2026-10-26T13:15:58+00:00
2026-10-26T13:15:58+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
গ্রাম পুলিশের কাজে গতি আনতে বদলগাছীতে বাইসাইকেল বিতরণ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:১৫ পিএম 
গ্রাম পুলিশদের বাইসাইকেল বিতরণ। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) কাজের গতি বৃদ্ধি ও দায়িত্ব পালনে গতিশীলতা আনতে ৬৪ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু প্রমুখ।

বাইসাইকেল বিতরণের মাধ্যমে গ্রাম পুলিশের সদস্যদের দাফতরিক দায়িত্ব পালন, গ্রামীণ পর্যায়ে যোগাযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতামূলক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সময়ের আলো/জোই
  বিষয়:   গ্রাম পুলিশ  কাজে গতি  বদলগাছী  বাইসাইকেল বিতরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: