কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে আরেকজন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার দিঘলীয়া গ্রামের বাসিন্দা মনোতোষ হালদার (৩৮) ও কৃষ্ণকান্ত বাড়ৈ

2026-10-26T13:45:36+00:00
2026-10-26T14:03:04+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে আরেকজন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৪৫ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ২:০৩ পিএম
কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার দিঘলীয়া গ্রামের বাসিন্দা মনোতোষ হালদার (৩৮) ও কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ আরেক যুবক অনিল বাড়ৈ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনি ও রোববার ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত মনোতোষ হালদার দিঘলীয়া গ্রামের মহেন্দ্র নাথ হালদারের ছেলে। আর কৃষ্ণকান্ত বাড়ৈ একই গ্রামের গেদু বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠীপূজার রাতে মনোতোষ, কৃষ্ণকান্ত ও অনিল মদ্যপান করেন। এরপর তিনজনই অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।


পরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনোতোষ হালদার মারা যান। আর রোববার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণকান্ত বাড়ৈর মৃত্যু হয়।

কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দুর্গাপূজা উপলক্ষে তার ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে যান। সেখানে কয়েকজন মদ্যপান করেন। কয়েকঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে কৃষ্ণকান্তকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ করেননি।

মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, পূজায় ডেকোরেটরের কাজ করতে গিয়ে তার ভাই পানির মতো কোনো তরল পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কোটালীপাড়া  মদ্যপান  যুবকের মৃত্যু  হাসপাতাল  সময়ের আলো  গোপালগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: