কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ আটক ১৪ জেলে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার চরফ্যাশনে অভিযানে অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোটটি থেকে চারটি ট্রলিং জাল,

2026-11-04T22:59:31+00:00
2026-11-04T22:59:31+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ আটক ১৪ জেলে
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম 
আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাশনে অভিযানে অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোটটি থেকে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, বুধবার রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায়  কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ট্রলিং সরঞ্জামসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

আরও জানা যায়, জব্দ করা বোট, ট্রলিং জাল, সরঞ্জাম ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ভোলা, বরিশাল ও পটুয়াখালী জেলার বাসিন্দা রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৬২ বছরের মধ্যে রয়েছে। কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সামুদ্রিক ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   চরফ্যাশন  ভোলা  কোস্টগার্ড  অবৈধ ট্রলিং বোট  আটক ১৪ জেলে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: