উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে কৃষি জমির মাটি স্কেভেটর দিয়ে কেটে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে নুরুজ্জামান (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০

2026-11-05T09:52:03+00:00
2026-11-05T09:52:03+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৫২ এএম 
উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের উলিপুরে কৃষি জমির মাটি স্কেভেটর দিয়ে কেটে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে নুরুজ্জামান (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই এলাকার নুরুজ্জামানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তিনি জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। 


মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দুর্গাপুর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মশিউর রহমান।

স্থানীয়দের মতে, কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করায় জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে। কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করতে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   উলিপুর  কৃষিজমি  মাটি কেটে  পুকুর খনন  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: