ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে

2026-11-05T10:06:12+00:00
2026-11-05T10:06:12+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম 
ইসলামী যুব আন্দোলনে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ছবি : সময়ের আলো
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ শাকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ সেলিম মাহমুদ ও ইসলামী যুব আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুফতি হাবিবুন নবী ইমন।

সম্মেলনে নতুন কমিটিতে সভাপতি হিসেবে মুফতি হাবিবুন নবী ইমন, সহসভাপতি হিসেবে ডা. আব্দুল মোমেন এবং সাধারণ সম্পাদক হিসেবে জিল্লুর রহমান নির্বাচিত হন। পরে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান।


প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, ইসলামী যুব আন্দোলন একটি মাদকমুক্ত, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত যুব সংগঠন। আগামীর শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে ইসলামী যুব আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করতে হবে।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ইসলামী যুব আন্দোলন  কুমিল্লা দক্ষিণ জেলা  সম্মেলন অনুষ্ঠিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: