গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। বৃহস্পতিবার

2026-11-05T10:40:19+00:00
2026-11-05T10:40:19+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম 
গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা। ছবি : সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা কয়েক দিনের আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে পোশাকশ্রমিকেরা দলবেঁধে নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে শুরু করেছেন। সকাল ৮টা পর্যন্ত জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে শ্রমিকদের কোনো পিকেটিং বা অবস্থান দেখা যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মাঠে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁদের নেতৃত্বে বিজিবির ১২ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং এসআরবির ৮ প্লাটুনসহ মোট ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত টহল ও তদারকি জোরদার করা হয়েছে।


এর আগে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আন্দোলন চলাকালে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কয়েকটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে একাধিক কারখানা কর্তৃপক্ষ সাময়িক ছুটি ঘোষণা করে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গাজীপুর  পোশাকশ্রমিক  আইনশৃঙ্খলা বাহিনী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: