বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার আশ্বাস তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতিরক্ষা শিল্পে বাংলা‌দে‌শকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠ‌কের পর

2026-06-05T13:57:00+00:00
2026-06-05T14:05:37+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার আশ্বাস তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:৫৭ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ২:০৫ পিএম  (ভিজিট : ৮)
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত
প্রতিরক্ষা শিল্পে বাংলা‌দে‌শকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠ‌কের পর এক যৌথ সংবাদ স‌ম্মেল‌নে এ কথা ব‌লেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। 

সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেল এই দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ প্রেস ব্রিফিং শেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর।

এর আগে, দুদিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া সফর করেছেন। সিউল থেকে তিনি ঢাকায় আসেন।


আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরকালে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর গত এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন খলিলুর রহমান। ঢাকায় এটি হাকান ফিদানের ফিরতি সফর।

এর আগে, ২০২০ সালে তুরস্কের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোগলু ঢাকা সফর করেছিলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাংলাদেশ  প্রতিরক্ষা  শিল্প  সহযোগিতা  আশ্বাস  তুরস্ক  পররাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: