যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করতে

2026-06-05T11:10:26+00:00
2026-06-05T11:10:26+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ১৫)
ছবি : সংগৃহীত
মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করতে হ‌বে। শুক্রবার (৫ জুন) ঢাকার মা‌র্কিন দূতাবাস সব অনভিবাসী ভিসা প্রার্থীর উ‌দ্দে‌শে এই বার্তা দি‌য়ে‌ছে।

দূতাবাসের বার্তায় বলা হ‌য়ে‌ছে, ৩০ মার্চ ২০২৬ থেকে A-3, C-3 (গৃহকর্মী হলে), G-5, H-3 এবং তাদের নির্ভরশীল H-4, K-1, K-2, K-3, Q, R-1, R-2, S, T, ও U ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে। 


যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে ভিজিট করুন: https://ow.ly/vCGC50Z7sBn।

সময়ের আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ভিসা  প্রার্থী  সোশ্যাল মিডিয়া  প্রোফাইল  পাবলিক  নির্দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: