যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পথে বড় বাধা নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের মতে,

2026-06-05T16:56:31+00:00
2026-06-05T16:56:31+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দ্য গার্ডিয়ানের তথ্যমতে
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পথে বড় বাধা নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের মতে, যুদ্ধই এখন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ করার পথ। এ কারণেই মধ্যপ্রাচ্য সংকটকে কাজে লাগাতে নেতানিয়াহু ইরান সংঘাত দীর্ঘায়িত করতে চাচ্ছেন বলে গণমাধ্যমটি জানিয়েছে।   
 
যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের আগুনে ঘি ঢেলে নিজের স্বার্থ হাসিলে মেতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল কয়েকমাসে নেতানিয়াহুকে বেশ কয়েকবার ধমক দিয়ে থামানোর চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই তাকে থামানো যাচ্ছে না।     
 
ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানের তথ্যমতে, নেতানিয়াহুর পুরো রাজনৈতিক ক্যারিয়ারই টিকে আছে যুদ্ধের ওপর ভর করে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ কোনও বিজয় বা নিরাপত্তার জন্য নয়, বরং হামাস, হিজবুল্লাহ ও ইরানের কাছ থেকে প্রতিনিয়ত আসা ধ্বংসের হুমকিকে জিইয়ে রাখা। 


বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে রয়েছেন। নেসেটে পার্লামেন্ট ভেঙে দেয়ার বিলের প্রথম ধাপ পাস হওয়ার পর শিগগিরিই নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরান, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তার জনপ্রিয়তাও কমছে। 
  
অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশের ওপর চাপ সৃষ্টি করেছে ইরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্রও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। 
 
উভয়পক্ষই আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করলেও, লেবানন ফ্রন্টে ইসরায়েলের পদক্ষেপ এবং নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব-নিকাশ এখনো একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পথে বড় অনিশ্চয়তা হয়ে রয়েছে।   



/ইউএমএইচ
  বিষয়:   দ্য গার্ডিয়ান  যুক্তরাষ্ট্র-ইরান  চুক্তি  নেতানিয়াহু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: